মুসলিম উম্মতের সর্বসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্স-সমূহ: এ গ্রন্থটি ছোট হলেও গ্রন্থকার এতে ফিকহে আকবার বা আকীদা এবং ফিকহে আসগার বা ফিকহের বিধি-বিধান বর্ণনা করেছেন। সাথে সাথে একজন মুসলিমের স্বভাব-চরিত্র ও আদব আখলাক কেমন হওয়া উচিত তাও ব্যক্ত করেছেন। গ্রন্থের শেষে তিনি শির্ক ও বিভিন্ন গুণাহের বর্ণনা দিয়েছেন। ফলে গ্রন্থটি একজন মুসলিমের আকীদা, ইবাদাত, চালচলন ও পদ্ধতি কেমন হওয়া উচিত তা নির্দেশ করেছে। সত্যিকার অর্থেই এটি মুসলিম উম্মার সবার জন্য গুরুত্বপূর্ণ দারস।
Author: আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: মুহাম্মাদ রকীবুদ্দিন আহমাদ হুসাইন
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
মোবাইল ব্যবহারের মূলনীতি: একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। ইসলামের দৃষ্টিতে মোবাইলের বৈধ ও সঠিক ব্যবহার, মোবাইল ব্যবহারের শরয়ি মূলনীতি খুবই গুরুত্বসহ স্থান পেয়েছে অত্র গ্রন্থে। মোবাইলে কথা বলার আদব-কায়দা, বৈধতা ও অবৈধতার সীমানা ইত্যাদি বিষয় কুরআন-সুন্নাহর দালিলিক ভিত্তিভূমে দাঁড় করানোর প্রয়াস পেয়েছেন প্রাজ্ঞ লেখক খুব চমৎকারভাবে। বইটি সবার জন্য অবশ্যপাঠ্য বলে মনে করি।
Author: মুফীজুল ইসলাম আব্দুল আজীজ
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
লেখক বলেছেন: ‘আমরা এ কিতাবে দ্বীনদারির সংজ্ঞা, হাকীকত, উপকারিতা ও ফলাফল ইত্যাদি নিয়ে আলোচনা করব। সাথে সাথে এখানে থাকবে কিভাবে আমরা দ্বীনদারি অর্জন করতে পারি তার আলোচনা, মুত্তাকী ও পরহেজগার হিসাবে আমরা নিজেকে কিভাবে গড়ে তুলতে পারি তার আলোচনা।
Author: মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
Reveiwers: মো: আব্দুল কাদের
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
সংক্ষিপ্ত হজ্জ উমরা ও যিয়ারত: এ গ্রন্থখানিতে হজ উমরা ও যিয়ারত সংক্রান্ত কাজসমূহের দলীলভিত্তিক আলোচনা স্থান পেয়েছে। সর্ব-সাধারণের উপযোগী করে সহজ করে রচনা করা হয়েছে। এটি মূলত কয়েকজন গবেষকের সম্মিলিত প্রচেষ্টার সংক্ষিপ্ত রূপ। এ গবেষকদের মধ্যে অন্যতম ছিলেন, ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া-গবেষক ও সম্পাদক হিসেবে এবং নুমান আবুল বাশার, ড. এটি এম ফখরুদ্দীন ও আলী হাসান তৈয়ব। তারা এ গবেষণা কর্মটি করার পেছনে যথেষ্ট শ্রম দিয়েছেন। তাছাড়া ড. আবদুল জলীল- যিনি ইসলামিক ফাউণ্ডেশনের একজন গবেষকও – তিনি গ্রন্থটি আদ্যোপান্ত ভাষাগত দিকগুলো সম্পাদনা করেছেন। গ্রন্থটি সম্পর্কে আমরা এটুকু বলতে পারি যে, বাংলাভাষায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন এবং এ সংক্রান্ত সবচেয়ে সুন্দর গ্রন্থ।
Author: নুমান বিন আবুল বাশার - আলী হাসান তৈয়ব - এ টি এম ফখরুদ্দীন
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এটি একটি সংক্ষিপ্ত অথচ অতি গুরুত্বপূর্ণ বিয়ষে রচিত আরবী গ্রন্থের অনুবাদ। লেখক এতে পবিত্র কুরআনের সঙ্গে পূর্বসূরী নেককারদের শিক্ষণীয় ঘটনা এবং কুরআনের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত তা তুলে ধরেছেন।
Author: খালিদ বিন আব্দিল্লাহ আল মুসলেহ
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: আলী হাসান তৈয়ব
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
মুসলমানদের পতন : অতীত ও বর্তমান বইটিতে গাজী সালাহউদ্দিন আইয়ুবীর আবির্ভাবপূর্ব সময়ে মুসলমানদের অধঃপতনের কারণসমূহ ও বর্তমান অবস্থার সাথে তার কতখানি মিল রয়েছে সেটা তুলে ধরা হয়েছে। সাথে সাথে মুসলিম উম্মাহর বিরুদ্ধে বাতেনী ও শিয়া সম্প্রদায়ের ষড়যন্ত্রের ইতিহাসও আলোচনা করা হয়েছে।
Author: মুহাম্মদ আল আবদাহ
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Translators: হাফেয নেছার উদ্দিন
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ